শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সিলেটে প্রথম আন্তঃমেডিকেল সিএমই অনুষ্ঠিত

সিলেটে প্রথম আন্তঃমেডিকেল সিএমই অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক
সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “প্রথম আন্তঃমেডিকেল সিএমই (Continuing Medical Education) অন অটোল্যারিঞ্জোলজি – হেড অ্যান্ড নেক সার্জারি, সিলেট বিভাগ”, যা দেশের চিকিৎসা শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই আয়োজনে সিলেট বিভাগের সাতটি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ অংশগ্রহণ করে এবং নিজেদের গবেষণা ও অভিজ্ঞতা উপস্থাপনার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে।

সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের “কান, নাক ও গলা রোগ (অটোল্যারিঞ্জোলজি) বিভাগ” এর আয়োজনে নগরের একটি পাচ তারকা হোটেলে গবেষনা পোগ্রামে অংশ নেন সিলেটে সাতটি মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। নাক-কান-গলা বিভাগের আবাসিক সার্জন ডা: মো: আব্দুল হাফিজ শাফী এবং রেসিডেন্ট ট্রেইনি ডা: মৌসুমীর সঞ্চালনায় সিলেট ওসমানী নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা.নূরুল হুদা নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: মো: ইসমাঈল পাটোয়ারি। উদ্বোধনি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: এ কে হাফিজ।

অংশগ্রহণকারী মেডিকেল কলেজসমূহ হলো সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ, হবিগঞ্জ মেডিকেল কলেজ, সুনামগঞ্জ মেডিকেল কলেজ,জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ,নর্থ ইস্ট মেডিকেল কলেজ,সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও পার্কভিউ মেডিকেল কলেজ সিলেট।

সম্মেলনের সূচনা হয় নিবন্ধন ও শুভ উদ্বোধনের মাধ্যমে, যার পরপরই অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা। এরপর প্রতিটি অংশগ্রহণকারী মেডিকেল কলেজ তাদের বিভাগীয় গবেষণা প্রবন্ধ ও কেস স্টাডি উপস্থাপন করে। এই সেশনগুলোতে উঠে আসে আধুনিক চিকিৎসা পদ্ধতি, জটিল রোগের ব্যবস্থাপনা এবং সার্জিকাল কৌশল নিয়ে গবেষণালব্ধ মূল্যবান তথ্য ও অভিজ্ঞতা।

মধ্যাহ্ন বিরতির পর অনুষ্ঠিত হয় রাফেল ড্র ও স্পনসর প্রতিষ্ঠান রেনেটা পিএলসির উপস্থাপনা। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মূল্যায়ন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে।

অনুষ্ঠানটি সম্পর্কে সিলেট ওসমানী মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নুরুল হুদা নাঈম বলেন “এই সিএমই আয়োজন সিলেট অঞ্চলের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও জ্ঞান বিনিময়ের একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এ ধরনের সেমিনার নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল পাটোয়ারী। তিনি চিকিৎসা বিষয়ক এমন গবেষনা ধর্মী অনুষ্ঠান আয়োজনের ভুয়সী প্রশংসা করে বলেন” সিলেট থেকে হেড নেক এর এত বেশি জটিল রোগীর চিকিৎসা আমরা দিচ্ছি তা অভূতপূর্ব, এখন আর এ ধরনের অপারেশনের জন্য রোগীদের ঢাকা বা দেশের বাইরে যেতে হয়না”।

সিলেট বিভাগের সাতটি মেডিকেল কলেজের সম্মিলিত অংশগ্রহণ এবং তাদের গবেষণা নিবন্ধ উপস্থাপনা এই সিএমই-কে একটি সফল, ফলপ্রসূ ও গৌরবোজ্জ্বল শিক্ষা অনুষ্ঠানে পরিণত করেছে। চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে এমন আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং জাতীয় পর্যায়ে সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা: এম এস রহমান শামীম, অধ্যাপক ডা: মাসুকুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা: কাজী আখতার উদ্দিন, অধ্যাপক ডা: ইমাদ হোসেন চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা: রিতুরাজ দেব।

বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে নাক-কান-গলার বিভিন্ন রোগ বিষয়ে প্যানেল আলোচনা পরিচালনা করেন আয়োজনের সমন্বয়কারী সহকারী অধ্যাপক ডা: সৈয়দ নাফি মাহদী।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo