শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
ছাতকে পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার

ছাতকে পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতক থানা পুলিশের অভিযানে ১টি ব্যটারি চালিত মিশুক অটোগাড়ি উদ্ধারসহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে মো. জুনেদ মিয়া ও মো. আবু তাহেরকে কৈতক পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করে। মো. জুনেদ মিয়া কালারুকা ইউনিয়নের চানপুর গ্রামের নুর ইসলামের পুত্র ও মো.আবু তাহের জাউয়াবাজার ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল করিমের পুত্র।

তাদের হেফাজতে থাকা একটি চোরাই ব্যাটারিচালিত মিশুক উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত মিশুকের বাজারমূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। মিশুক গাড়ির মালিক বাদী হয়ে থানায় দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পুলিশের অপর অভিযানে মোবাইল কোর্ট মামলার আসামী ইসহাক উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার বাশখালা গ্রামের কামাল উদ্দিনের পুত্র। নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, ৩ আসামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন আসামীদেরকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo