মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নগরীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নগরীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
নগরীর বন্দরবাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ মে) রাত ৩টার দিকে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আইটপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে মো. নাজিম উদ্দিন (২৭), সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার শাহজান মিয়ার ছেলে কাউসার আহমদ (৩০), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার হরিপুর এলাকার শামীম মিয়ার ছেলে রাজু মিয়া (২১), সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ (২৬), সিলেটের কোতোয়ালী বেতের বাজার এলাকার কালাই মিয়া স্বপন আহমদ (২৫), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাজিতপুর নান্দিনা এলাকার আব্দুস সালামের ছেলে সাগর মিয়া (৩০)।

জানা যায়, রোববার (১১ মে) রাত ৩টার দিকে নগরীর বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে ১২/১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬ জন ডাকাতকে গ্রেফতার করে এ সময় অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ৪টি ধারালো চাকু, ১টি ধারালো রামদা ও ১টি ধারালো লম্বা ছুরি উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এডিসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্দরবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo