মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জাফলংয়ে সবেদ ড্রাইভারের বোমা মেশিনের গর্তে প্রাণ গেল শ্রমিকের

জাফলংয়ে সবেদ ড্রাইভারের বোমা মেশিনের গর্তে প্রাণ গেল শ্রমিকের

গোল লালবৃত্তে সবেদ ড্রাইভার।

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের ইসিএ এলাকার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সবেদ ড্রাইভারের অবৈধ বোমা মেশিনের গর্তে পাথর তুলতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই বারকি শ্রমিকের নাম রজব আলী (৪০)। সে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বরবন্দ এলাকার রহমত উল্লাহর ছেলে।

সোমবার (১২ মে) সকাল ৯ টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে রজব আলীসহ আরও এক বারকি শ্রমিক জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় পাথর উত্তোলনের কাজে যায়।
এ সময় নৌকা থেকে পানির নিচে ডুব দিয়ে সবেদ ড্রাইভারের অবৈধ বোমা মেশিনের গর্তে থেকে পাথর আনার সময় গর্তের উপরের অংশ ভেঙ্গে রজবের উপরে পড়লে সে বালি চাপায় আটকা পড়ে। দীর্ঘ সময় পরও রজব পানির নিচ থেকে উপরে না উঠায় তার সাথে থাকা শ্রমিকসহ স্থানীয় লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে বালির নিচ থেকে মৃত অবস্থায় তার দেহ উদ্ধার করে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করেন।

ঘটনার সতত্য নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo