মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মনোনয়নপত্র জমা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মনোনয়নপত্র জমা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নির্বাচনী তফসিল অনুসারে মনোনয়ন জমা প্রদান করা হয়েছে। সোমবার এসোসিয়েশনের মধুবনস্থ নিজস্ব কার্যালয়ের রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা প্রদান করেন।

সভাপতি পদে মনোনয়নপত্র জমা প্রদান করেন মো. দুলাল হোসেন ও নাজমুল কবির পাভেল, সহ-সভাপতি পদে শাহ মো. কয়েছ আহমদ, হুমায়ুন কবির লিটন, মো. নুরুল ইসলাম ও শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ পদে মো. শাহীন আহমদ ও জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল, নির্বাহী সদস্য পদে আজমল আলী। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশন ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী।

দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য সকল কার্যক্রম বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসোসিয়েশনের কার্যালয় থেকে পরিচালনা করা হবে। আগামী ১৭ মে শনিবার দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নগরীর লামাবাজারস্থ লাবিস্থা হোটেলের হল রুমে ২০২৫-২০২৭ সনের নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মে, প্রার্থীতা প্রত্যাহার ও আপিল শুনানি ১৪ মে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ মে।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo