শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

সিলেটে অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

নিউজ মিরর ডেস্ক
ঢাকা-সিলেট মহাসড়কের পিরোজপুর এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধ পুরুষের (আনুমানিক বয়স ৬৫ বছর) মৃতদেহের পরিচয় শনাক্তকরণে সহযোগিতা চায় দক্ষিণ সুরমা থানা পুলিশ। বর্তমানে মৃতদেহটি ওসমানী হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে।

অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানা থাকলে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (মোবাইল: ০১৩২০-০৬৭৬৮৮) অথবা ডিউটি অফিসার (মোবাইল: ০১৩২০-০৬৭৬৯৩) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ৯ মে দক্ষিণ সুরমা থানাধীন এলাকা ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে পিরোজপুরস্থ লিলি কমপ্লেক্সের সামনে একটি খালি জায়গায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ পুরুষের (আনুমানিক বয়স ৬৫ বছর) মৃতদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তিকে বিগত কয়েকদিন ধরে ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গেছে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo