রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান এআরআরকে ইন্টারন্যাশনালের সিইও রাহিমা খানমের ঈদ শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাবিন রাজা চৌধুরী ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন সিলেট থেকে বিদেশে পাঠানোর নামে ৭ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র সিলেটে যাত্রা শুরু করলো গীতা প্রচার পরিষদ প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফরিদপুর মেডিকেলে সফল সার্জারি করলেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা বিসিবি’র কাউন্সিলর ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জিডিএফ’র সংবর্ধনা প্রদান
হাতিম আলী স্কুল এন্ড কলেজে পরিচিতি সভা

হাতিম আলী স্কুল এন্ড কলেজে পরিচিতি সভা

সিলেট নগরের সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের নতুন সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর সাথে পরিচিতি সভা করেছে প্রতিষ্ঠানটির ক্রিকেট টিম।

বুধবার ১৪ মে স্কুলের হলরুমে সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মুনিমের সভাপতিত্বে ও ক্রিকেট টিমের ম্যানেজার কাইয়ুম আল রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী।

পরিচিতি সভায় প্রধান অতিথি অধ্যাপক মকসুদ আলী বলেন, আমাদের ক্রিকেট টিম সিলেট বিভাগের চ্যাম্পিয়ন। সামনে জাতীয় রাউন্ডে যাবে। আমরা আশা করবো জাতীয় পর্যায়েও ভালো ফলাফল বয়ে আনবে। পরপর টানা দু’বার সিলেট চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেটারদের অভিনন্দন জানান। ক্রিকেট টিম পরিচালনায় বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরণের সহ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, একদিন আমাদের বিদ্যায়ের ক্রিকেটাররা জাতীয় দলে খেলবে।

এসময় সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ ক্রিকেট টিমের পক্ষ থেকে সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলীকে সম্মাননা জার্সি তুলে দেন ক্রিকেট দলের অধিনায়ক শাওন, সহ-অধিনায়ক সিঙ্কুু ও কোচ জিয়া। পরিচিতি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী, প্রাথমকি শাখার সহ-প্রধান সেলিনা পারভীন, সিনিয়র শিক্ষক ও টিম ডিরেক্টর আব্দুল মজিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo