মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
খাদিমনগরে মুজিব হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার

খাদিমনগরে মুজিব হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকায় ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ৬ আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। বুধবার (১৪ মে) বিকাল সোয়া ৫ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া গ্রামের বদরুল মিয়া (২৮), আফরেতা বিবি (৬৫), রোকসানা বেগম (৩৬), শেলী বেগম (২৮), আয়শা বেগম (৩২) ও বেগম বিবি (৪২)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- ১৬ এপ্রিল দুপুরে সিলেট এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের লুসাইন এলাকায় বাল্যবিবাহ নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মুজিবুর রহমানকে তার বসতবাড়িতে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে র‌্যাব-৯-ও। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার ৬ আসামিকে গ্রেফতার করে র‌্যাব।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo