মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ফের ডেঙ্গু’র হানা

সিলেটে ফের ডেঙ্গু’র হানা

নিউজ মিরর ডেস্ক
কয়েক মাস বিরতি দিয়ে সিলেটে ফের হানা দিয়েছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টার ব্যবধানে সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন। এছাড়া বর্তমানে বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন আছেন ৬ জন ডেঙ্গুরোগী। তবে সকলের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ১৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। তন্মধ্যে সিলেট জেলার ৫, মৌলভীবাজারের ৩, হবিগঞ্জের ৫ ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন। তবে এই মওসুমে সিলেটে ডেঙ্গুতে মৃত্যুর কোন ঘটনা ঘটেনি।

চলতি বছরে ৫ মাসে সিলেটে বিভাগে ১৪ জন আক্রান্ত হলেও চলতি মে মাসের ১৩ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ জন। চিকিৎসাধিন ৬ জনের মধ্যে হবিগঞ্জ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসাপাতালে ১ জন ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছেন।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, হবিগঞ্জ জেলা ব্যতিত অন্যান্য জেলার ডেঙ্গু আক্রান্তদেরন ট্রাভেল হিস্ট্রি নেই। তারা অন্য জায়গা থেকে আক্রান্ত হয়েছেন। আর হবিগঞ্জ জেলায় শিল্প কারখানা থাকায় এবং ঢাকার সাথে যোগাযোগ বেশী থাকায় সেখানে স্থানীয়ভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকতে পারে।

২৪ ঘন্টায় ৪ জন আক্রান্ত হওয়া নিয়ে শঙ্কার কিছু নেই। তবে জনসচেতনতা ও সতর্কতার বাড়াতে হবে। এছাড়া শীঘ্রই সিলেটের স্বাস্থ্য বিভাগকে জরুরী নির্দেশনা প্রদান করা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo