মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকার ১নং রোডে জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে সিসিকের প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) খান মোঃ রেজা-উন-নবীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাহুবল ইউনিক ক্লাবের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশন ভবনে চীফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান এর হাতে এ স্মারকলিপি তুলে দেন বাহুবল ইউনিক ক্লাবের সাবেক সভাপতি সালেহ আহমদ, সাবেক সহ সভাপতি আহমদ সত্তার সুমন, সভাপতি মুহিবুর রহমান, সদস্য রায়হান আহমদ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- অল্প বৃষ্টি হলেই সিলেট সিটি কর্পোরেশনের নব গঠিত ৩৪ নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকার ১নং রোডে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকাবাসীদের। তাছাড়া স্কুলগামী ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি, অসুস্থ রোগীসহ পথচারীদের এ রোড দিয়ে চলাচল করতে ব্যাপক কষ্ট হয়। এই সড়কে ড্রেনের কোন ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাসনে বাঁধার সৃষ্টি হয় এবং জলবদ্ধতা সৃষ্টি হয়।

আমরা অবিলম্বে এই রোডের জলাবদ্ধতা নিরসনে দ্রুত সময়ের মধ্যে একটি ড্রেন নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo