সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আওয়ামী লীগ দেশের প্রশাসনিক সকল বিভাগকে ধ্বংস করেছে : ইমদাদ চৌধুরী

আওয়ামী লীগ দেশের প্রশাসনিক সকল বিভাগকে ধ্বংস করেছে : ইমদাদ চৌধুরী

https://newsmirror24.news/

সিলেটস্থ কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ ও বিভিন্ন সরকারি অফিস কর্মচারী নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক মতবিনিময় সভায় মিলিত হয় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এসময় ইমদাদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের প্রশাসনিক সকল বিভাগকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তারা দেশের প্রশাসনিক বিভাগে নিয়োগ বাণিজ্যসহ লুটতরাজ কায়েক করেছিলো। অতীতের ফ্যাসিস সরকার দেশের মানুষকে নির্যাতন করেছে। প্রশাসনকে দলীয় করণের মাধ্যমে অধিপত্য কায়েক করেছে। নিজের ইচ্ছামত প্রশাসনকে ব্যবহার করেছে আওয়ামী লীগ।

বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি আবুল কালাম সভাপতিত্বে ও বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়া পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাবিপ্রবি কর্মচারি সমিতি সভাপতি রমজান আলী, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী আব্দুল মতিন, কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সিওমেক কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্মচারী সমিতির সভাপতি অলিউর রহমান, সিলেট এলজিইডি কর্মচারী সমিতির সভাপতি খলিলুর রহমান, জেলা জজ আদালত শাখার কর্মচারী আলফাজ আহমদ, আবুল খায়ের, কর কমিশনার কার্যালয় কর্মচারী সমিতির সভাপতি আবুল কালাম সাধারন সম্পাদক মামুম আহমদ, এমসি কলেজ কর্মচারী সমিতির সভাপতি মুসলেক মিয়া, সাধারন সম্পাদক হেলাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo