মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বালুচরে পশুর হাট না বসানোর দাবিতে সিলেটের প্রশাসনিক দপ্তরে আবেদন

বালুচরে পশুর হাট না বসানোর দাবিতে সিলেটের প্রশাসনিক দপ্তরে আবেদন

নিজস্ব প্রতিবেক
সিলেট নগরীর শাহপরান রহ. থানাধীন এলাকার সিসিকের ৩৬নং ওয়ার্ড টিলাগড় এমসি কলেজ রোড হতে বালুচর পয়েন্ট থেকে এলাকায় প্রবেশ রাস্তার দুই পাশে গরুর হাট না বসানোর দাবিতে সিলেট জেলা প্রশাসক ও সিলেট সিটি করপোরেশন এবং পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে একটি লিখিত আবেদন করেছেন জোনাকী সামাজিক সংস্থা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৫ মে বৃহস্পতিবার পশুর হাট না বসানোর দাবিতে জোনাকী সামাজিক সংস্থার প্যাডে লিখিত সিলেটের প্রশাসনিক দপ্তর গুলোতে এই আবেদন করা হয়।

আবেদনে উল্লেখ, টিলাগড় এমসি কলেজ রোড হতে বালুচর পয়েন্ট উত্তরে নতুন বাজার হয়ে সমগ্র ৩৬ নং ওয়ার্ডবাসীর চলাচল এই সড়কে বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু ও তার দলবল বালুচর এলাকার প্রধান রাস্তায় গরুর হাট বসিয়ে জনসাধারণকে হয়রানিসহ দুর্ভোগে ফেলতো। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে বালুচর এলাকায় একটি কুচক্রি মহল বালুচর এলাকার প্রধান রাস্তায় গরুর হাট বসানোর পায়তারা করছে।
বালুচর ৩৬ নং ওয়ার্ডে বসবাসরত লোকজন কোরবানি ঈদের আগে ও পরে প্রায় মাস ব্যাপী অস্থায়ী হাট স্থাপনের কারণে ব্যাপকভাবে মানবেতর জীবন যাপন করেন। যেহেতু চলাচলের প্রধান সড়কের ওপর অস্থায়ী গরু-ছাগলের হাট বসে, এখানে বসবাসরত নাগরিকদের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। গরুর হাটের সময় কোনো লোক অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স চলাচল করা সম্ভব হয়ে ওঠে। মানুষ মারা গেলেও তার লাশ বহন করা দূরূহ হয়ে পড়ে। এছাড়াও গরু-ছাগলের হাট বসানোর কারণে আবাসিক এলাকাটির বসবাসের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখিন হয়। এছাড়া এলাকার প্রধান সড়কটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার পরিপ্রেক্ষিতে সারা বছরই প্রধান সড়কটিতে খানাখন্দ থাকায় বসবাসরত সব নাগরিকের যাতায়াতে ব্যাপক অসুবিধা পোহাতে হয়।

সড়ক দখল করে পশুর হাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা ছাড়া কিছুই নয়। তাই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বালুচরে ইজারার মাধ্যমে হাট বসানোর অনুমতি না দিতে জোনাকী সামাজিক সংস্থার পক্ষ হতে এলাকাবাসী গণস্বাক্ষর নেয়া হয়। এলাকাবাসীর সাস্থ্যঝুকির কথা চিন্তা করে ও পরিবেশের ভারসাম্যের দিক বিবেচনা করে তদন্তপূর্বক বালুচরে হাট না বসানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য এলাকাবাসী অনুরোধ করেন।

এ বিষয়ে জোনাকী সামাজিক সংস্থার সভাপতি মোঃ জালাল উদ্দীন জানান, বর্তমান সময়ে দেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা সংগঠনের পক্ষ হতে এমন উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া কিছু ক্ষতিপয় লোক পশুর হাট নিয়ে চাঁদাবাজি ও হাঙামা সৃষ্টি করে এলাকায় অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য ৩৬ নং ওয়ার্ড তথা বালুচর এলাকার সম্মানিত মুরব্বিদের সাথে পরামর্শ করে আমরা জোনাকী সামাজিক সংস্থার অফিসিয়াল প্যাডে প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করেছি। আমরা আশাবাদী যে, প্রশাসনিক দপ্তরগুলো থেকে উর্ধতন কর্মকর্তাবৃন্দ যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo