বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
মৌলভীবাজারে মহানবীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

মৌলভীবাজারে মহানবীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

মৌলভীবাজার সংবাদদাতা
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মৌলভীবাজারে বিকাশ ধর দীপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত বিকাশ ধর গত ১১ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ছবিতে নবী হযরত মুহাম্মদ (সঃ) কে ধর্ষক বলে মন্তব্য করেন। এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি স্ক্রিনশটে তাকে মুসলমানদের জঙ্গি বলে কটুক্তি করতে দেখা যায়। ফেসবুকে বিকাশ ধরের মন্তব্যের স্ক্রিনশট মুহূর্তের মধ্যে ভাইরাল হলে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা যায়। পরবর্তীতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের পর সে তার মন্তব্য ডিলিট করে এবং ফেসবুকে নিজের আইডি থেকে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেন।

এ ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার আব্দুল কাদির রতন নামের এক ব্যক্তি বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এই অভিযোগের প্রেক্ষিতে সাইবার নিরাপত্তা আইনে থানায় একটি মামলা রুজু করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ মাহবুবুর রহমানের বরাত দিয়ে জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গ্রেফতারকৃত বিকাশ ধর তার দোষ স্বীকার করে ইতিমধ্যে পোস্ট করেছেন। শুক্রবার সে তার পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজার সেনাবাহিনী ক্যাম্পে হাজির হয়।

তিনি আরও জানান, পুলিশ বিকাশ ধরকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকার তার মামার বাড়ি থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিকাশ ধর দীপ্ত মৌলভীবাজার সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বিধান ধরের ছেলে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo