মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোলাপগঞ্জে পুলিশের অভিযান : ছাত্রলীগ নেতা লাকি গ্রেফতার

গোলাপগঞ্জে পুলিশের অভিযান : ছাত্রলীগ নেতা লাকি গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মামলায় পৌর ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ লাকি উপজেলার ইয়াগুল গ্রামের রিয়াজ আহমদের ছেলে।

পুলিশ জানায়, জাকারিয়া আহমেদ লাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এমন ভিডিও ফুটেজ ও ডিজিটাল স্টিল ফটো হতে তাকে সনাক্ত করা হয়েছে। গোলাপগঞ্জ থানার মামলা (মামলা নং ৫, তারিখ-০৭/১১/২০২৪ খ্রি. জিআর-১৯৫/২৪) এ তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo