মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শাবিপ্রবি উপাচার্যের কাছে ছাত্রদলের ১১ দফা স্মারকলিপি

শাবিপ্রবি উপাচার্যের কাছে ছাত্রদলের ১১ দফা স্মারকলিপি

নিউজ মিরর ডেস্ক
শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও কাঠামোগত উন্নয়নে এগারো দফা দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদল, শাবিপ্রবি শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (১৬ মে) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দপ্তর সম্পাদক সামসুজ্জামান প্রিন্স। উপাচার্যের সাথে দেখা করে স্মারকলিপির মাধ্যমে দাবি তুলে ধরেন শাখা সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার।

নিজেদের দাবি সমূহের মধ্যে রয়েছে-
ক্যাম্পাসে সকল ছাত্র-ছাত্রীর জন্য একটি অবাধ ও মুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি করা, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় গতি আনতে নিজস্ব বাজেট থেকে পর্যাপ্ত তহবিল বরাদ্দ করা, লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি একটি আধুনিক ও আরামদায়ক রিডিং স্পেস তৈরি করা, ছাত্রদের হলের পাশাপাশি মেয়েদের হলগুলোতেও খাবারের মান উন্নত করা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তাগুলোর নিয়মিত সংস্কার করা, পরীক্ষায় প্রচলিত সনাক্তকরণ পদ্ধতির পরিবর্তে উত্তরপত্রে শিক্ষার্থীদের সনাক্তকরণের জন্য অপটিক্যাল মার্ক রিকগনিশন পদ্ধতি ব্যবহার করা, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ২৪ ঘণ্টা খোলা রাখা এবং সার্বক্ষণিক একজন এমবিবিএস ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করা ও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাসের সংখ্যা বাড়ানোসহ ১১ দফা দাবি তুলে ধরেন তারা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo