মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জৈন্তাপুরে দুই প্রবাসী বিএনপি নেতাকে সংবর্ধনা

জৈন্তাপুরে দুই প্রবাসী বিএনপি নেতাকে সংবর্ধনা

জৈন্তাপুর প্রতিনিধি
চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি ও ঠাকুরের মাটি এলাকার স্থানীয় জনগণের উদ্যোগে দুই প্রবাসী বিএনপি নেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবী আনোয়ার হোসেন ও সৌদি আরব প্রবাসী জাতীয়তাবাদী অনলাইন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ কে এই সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টায় জৈন্তিয়া প্রবেশ গেইট ঘাটেরচটি পয়েন্টে এই সংবর্ধনা দেওয়া হয়।

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা মঈনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট ৪- আসেন এমপি পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছদ্দর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুফিয়ান আহমদ সবুজ।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা আব্দুল জব্বার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন আহমদ রিমন,ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিনহাজুজ্জামান, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক মানিক আহমদ ও সদস্য আরিফ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনোয়ার হোসেন ও হেলাল আহমদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস প্রধান করা হয়।

অনুষ্ঠানে অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সংবর্ধিত অতিথিদের প্রবাস জীবনে রাজনৈতিক ও সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে বিএনপির আন্তর্জাতিক অঙ্গন বিশেষ করে বাহরাইন ও সৌদি আরবে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo