শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
বিশ্বনাথে ২ দিনে ৬ টি ট্রান্সফরমার চুরি

বিশ্বনাথে ২ দিনে ৬ টি ট্রান্সফরমার চুরি

নিউজ মিরর ডেস্ক
সিলেটের বিশ্বনাথে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির একাধিক ঘটনা ঘটেছে। গেল দুই দিনে উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে ৬টি ট্রান্সফরমার চুরির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ মে) গভীর রাতে বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের গোমরাগুল গ্রামের কওছর মিয়ার রাইস মিলের তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চুরেরা। এর আগের রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামে আরো তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এছাড়া ১৩ই মে খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর গ্রামের এক কৃষকের ৩ টি গরু চুরি হয়েছে।

ঈদকে সামনে রেখে গরু চুরি ও বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় জনমনে বেড়েছে উদ্বেগ ও উৎকন্ঠা। সচেতন মহলের দাবী আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে অপরাধের মাত্রা বেড়েছে। পুলিশের টহল জোরদার না করলে এর নাগাল টানা যাবে না।

বিশ্বনাথ পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ ফয়েজ উল্লাহ জানান, ২ রাতে ৬ টি ট্রান্সফরমার চুরির ঘটনা দুঃখজনক ও উদ্বেগের বিষয়। চুরি ঠেকাতে গ্রাহকদের সচেতন হতে হবে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, ট্রান্সফরমার চুরির একটি বিষয়ে (দৌলতপুর) অভিযোগ পেয়েছি। গরু চুরি ও খাজাঞ্চিতে ট্রান্সফরমার চুরির ঘটনা আমার জানা নেই। চুরি ঠেকাতে আইনগত পদক্ষেপ নিতে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo