সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ভারতীয় কিটক্যাট চকলেটসহ গ্রেফতার ১

সিলেটে ভারতীয় কিটক্যাট চকলেটসহ গ্রেফতার ১

https://newsmirror24.news/

নিজস্ব প্রতিবেদক
সিলেটে এবার ভারতীয় কিটক্যাট চকলেটসহ একজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ জানুয়ারি গোপন সংবাদে দক্ষিণ সুরমা থানাধীন বালুর মাঠের সামনে (কদমতলী পয়েন্ট সংলগ্ন) এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. মঞ্জুরুল আলম (৫০) নামের একজন লোক পালানোর সময় আটক করা হয়।

মঞ্জুরুল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিয়া নগর জামে মসজিদ রোডের শুভাঢ্যা এলাকার মৃত শেখ আ. রাজ্জাকের ছেলে। এসময় তার কাছ থেকে ৪ শত পিস ভারতীয় কিটক্যাট চকলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৪ হাজার টাকা। আটককৃতকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo