বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
তারুণ্যের সমাবেশ সফলে সিলেট বিভাগ বিএনপির প্রস্তুতি সভা

তারুণ্যের সমাবেশ সফলে সিলেট বিভাগ বিএনপির প্রস্তুতি সভা

ঢাকায় ২৭ ও ২৮ মে অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শিরোনামের সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় সিলেট নগরীর দরগা গেইট পশ্চিম সংলগ্ন একটি হোটেলের মিলনায়তনে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সিলেট বিভাগ।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গউছ। যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।

সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির নেতা ইমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহিম রিপন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হক, হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব হাজী অ্যাডভোকেট নূরুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রস্তুতি সভার সমন্বয়ক জাকির হোসেন উজ্জল, সহ-সমন্বয়ক মকসুদ আহমদ ও মাহবুবুর রহমান। এছাড়া সিলেট জেলা ও মহানগর, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক কাঠামোতে গুণগত পরিবর্তন সাধনের লক্ষ্যে তরুণদের সংগঠিত করছেন। তিনি বিশ্বাস করেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলে বাংলাদেশ একটি আধুনিক, আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরিত হবে। কেউ আর এ দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিতে পারবে না। এই সেমিনার ও সমাবেশের মূল উদ্দেশ্য দুঃশাসনের বিরুদ্ধে তারুণ্যের জাগরণ সৃষ্টি করা।-বিজ্ঞপ্তি

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo