শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
বিপিজেএ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর জামায়াতের অভিনন্দন

বিপিজেএ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর জামায়াতের অভিনন্দন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বীসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সিলেটের ফটো সাংবাদিকদের ঐক্য সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

রোববার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন বলেন, বিপিজেএ সিলেটের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সিলেটে ফটো সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও বাস্তুনিষ্ট সাংবাদিকতা বিকশিত হবে বলে আমরা মনে করি। তাদের অভিজ্ঞতা ও কর্ম দক্ষতার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, সমস্যা ও সম্ভাবনা ক্যামেরাবন্দী করে জাতির সামনে তুলে ধরবেন। এতে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।

প্রসঙ্গত- শনিবার (১৭ মে) দুপুরে নগরীর লামাবাজারস্থ লাবিস্তা হোটেলের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ছাড়াও অন্যান্য পদে নির্বাাচিত হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন ও সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ। এর আগে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার জন হলেন, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল ও নির্বাহী সদস্য আজমল আলী।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo