শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
অনুমোদনের অপেক্ষায় সিলেট নগরীর ১২টি অস্থায়ী পশুর হাট

অনুমোদনের অপেক্ষায় সিলেট নগরীর ১২টি অস্থায়ী পশুর হাট

নিজস্ব প্রতিনিধি
সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে ১২টি অস্থায়ী পশুর হাটের অনুমোদনের জন্য জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে। সিটি কর্পোরেশন সুত্রে জানা যায়, গত (৮মে) সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার স্বাক্ষরিত এই ১২টি স্হানে অস্হায়ী গরুর হাট স্থাপনের অনুমোদনের জন্য ৪৬.০৭.০০০০.০১৬.৩১.০০৫.২১-৬৯৯ নং স্বারকে একটি আবেদন পাঠানো হয়।

এর আগে গত (৭ মে) সিটি কর্পোরেশন পরিষদের সাধারণ সভায় পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে সিটি কর্পোরেশন এলাকায় বর্ণিত ১২টি স্থানে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় অস্থায়ী পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। হাট-বাজার ইজারা নীতিমালা ২০১১ এর বিধি ১ এবং ১০.২ অনুসারে অস্থায়ী হাট স্থাপনের নিমিত্ত অনুমতি প্রদানের জন্য অনুরোধ করা হয়।

যে ১২টি স্থানে অস্থায়ী পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা হল :

১) দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনাল সংলগ্ন খালি জায়গা।
২) ঝালোপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা।
৩) আখালিয়া মদিনা মার্কেট নবাবী মসজিদ সংলগ্ন খালি জায়গা।
৪) আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি জায়গা, মিরাপাড়া।
৫) তেমুখী পয়েন্ট (টুকের বাজার) সংলগ্ন খালি জায়গা।
৬) মাছিমপুরস্থ কয়েদির মাঠের (পার্শ্বস্থ) খালি জায়গা।
৭) মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা।
৮) টিলাগড় পয়েন্ট সংলগ্ন আম্বরখানা রোড এর খালি জায়গা।
৯) শাহপরাণ (রহ:) বাজার সংলগ্ন খালি জায়গা।
১০) সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ, তেতলী।
১১) পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন খালি জায়গা।
১২) সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন খালি জায়গা (কাজির বাজার ব্রীজের নীচ বাবনা পয়েন্ট হতে গোপশহর রোড), বরইকান্দি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo