শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ ঘিরে সিলেটে মহানগর যুবদলের ওয়ার্ড ভিত্তিক প্রস্তুতি সভা

ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ ঘিরে সিলেটে মহানগর যুবদলের ওয়ার্ড ভিত্তিক প্রস্তুতি সভা

আগামী ২৭ মে (মঙ্গলবার) ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে (বুধবার) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর এবং কুমিল্লা বিভাগীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় সিলেট মহানগর যুবদলের আওতাধীণ ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নগরীর ৩৩নং ওয়ার্ডের খাদিমনগরস্থ সূচনা কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তির জন্য যুবদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সামনের দিনগুলো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সকলকে সংগঠনের পতাকার নিচে একতাবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের মাঝে কেউ যেন হতাশ না হয়, সবাইকে আমি আহ্বান জানাই, চলুন, তারুণ্যের শক্তিকে সংগঠিত করে গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ হই।
মহানগর যুবদলের সহ সভাপতি মো. ঈনুল ইসলামের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ৩৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. ফখর উদ্দিন পংকী, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি হাবিবুর রহমান রুমেল, সহ সভাপতি কবির উদ্দিন, জাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শামীম, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু, জহিরুল রহমান সুমন, বেলাল আহমেদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সহ সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ, বাবর উদ্দিন বাবলা, সহ সাংগঠনিক সম্পাদক রাজন আচার্য্য, আব্দুল মান্নান মনা, আব্দুল মালেক সুমন, ৩৩নং ওয়ার্ড আব্দুল আহাদ, ৩১নং ওয়ার্ড আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান, এমাদ হোসেন নাজির, ৩৪নং ওয়ার্ড মাসুদ আলী মাসুম, ৩৫নং ওয়ার্ড খসরুজ্জামান খসরু, ৩২নং ওয়ার্ড খুরশেদ আলম, হেলাল আহমদ লাল, শাহ আলম, জুম্মান আহমদ, হেলাল আহমদ, ৩৬নং ওয়ার্ড খছরু মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা কাঁচা মিয়া, রুমেল আহমদ, সৈয়দ আজমল আলী, মনির হোসেন, বাবলা, খছরু মিয়া, কয়েস আহমদ, তোফায়েল আহমদ, রুবেল মিয়া, এস এম মিজানুর রহমান, আব্দুল আহাদ, স্বপ্ন আহমদ, আলম আহমদ, কামাল আহমদ, পিয়াস আহমদ, রুমান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo