বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সমাবেশ সফলের লক্ষে ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মহানগর যুবদলের প্রস্তুতি সভা

সমাবেশ সফলের লক্ষে ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মহানগর যুবদলের প্রস্তুতি সভা

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগর যুবদলের উদ্যোগে ঢাকায় আগামী ২৭ মে তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৫টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) রাতে নগরীর ইলেক্ট্রিক সাপ্লাইস্থ একটি কমিউনিটি সেন্টারে ৪, ৫, ৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের নিয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন বলেন, এই সমাবেশ কেবল একটি কর্মসূচি নয়, এটি তরুণদের অধিকার আদায়ের আন্দোলনের প্রতিচ্ছবি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিকে সফল করতে হবে। তারুণ্যের শক্তিই গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম হাতিয়ার। তিনি ঢাকায় গিয়ে সমাবেশ সফল করতে সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাকি এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক স্বপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরের সহ সভাপতি আমিন আহমদ, সৈয়দ আমিন আহমদ, জামাল উদ্দিন, আব্দুস সালাম লয়লু, যুগ্ম সম্পাদক শামীম রেজা, মো. সাহেদ আহমদ, দুলাল আহমদ, শাহেল রহমান, আব্বাস উদ্দিন,আহমদ খান জুনেদ, বদরুল ইসলাম, উবায়দুর রহমান সজিব, নূর উদ্দিন খাঁন হাসান, সহ সাধারণ সম্পাদক কাওসার হোসেন খাঁন, রেজাউল হাসান মাসুম, শহিদুল হক সোহেল, আলী ইসলাম, নাজির আহমদ, শাহরিয়ার মোর্শেদ শাকিল, দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ ইমরান, তানভীর আহমদ, সুমন মজুমদার, রুহেল উদ্দিন, মুহিবুর রহমান ছোট মিয়া, ফাহদা আহমদ কমল, জাবেদ আহমদ, নাঈম আহমদ রাবেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন আমাদের আন্দোলন এখনও শেষ হয়নাই যে ভোটের অধিকারের জন্য আমরা ১৭ বছর আন্দোলন করলাম সেই অধিকার এখন ও আসেনাই ভোটের অধিকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে তবেই জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo