মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নগরীতে রিক্সাচালক-অটোরিক্সা চালক সংঘর্ষ, তোপের মুখে পুলিশ

নগরীতে রিক্সাচালক-অটোরিক্সা চালক সংঘর্ষ, তোপের মুখে পুলিশ

নিউজ মিরর ডেস্ক
নগরীতে ব্যাটারিচালিত অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে চালকদের তোপের মুখে পুলিশ। অভিযান চলাকালে ব্যাটারিচালিত রিক্সাচালকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সা চালকদের সংঘর্ষ বাঁধে। এতে পন্ড হয়ে যায় পুলিশের অভিযান।

বৃহস্পতিবার (২২ মে) সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পিডিবি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুই দফায় প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন ব্যাটারিচালিত রিক্সাচালকরা। এছাড়া বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিক্সা ভাঙচুরও করে তারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেটের পার্শ্ববর্তী পিডিবি পয়েন্টে অবৈধ ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল বন্ধে অভিযান চালায় পুলিশ। এসময় কয়েকটি ব্যাটারিচালিত রিক্সা জব্দ করা হয়। এর খবর পেয়ে মেডিকেল রোড, নবাব রোড, শামীমাবাদ ও বাগবাড়ি এলাকা থেকে শতাধিক ব্যাটারিচালিত রিক্সাচালক পিডিবি পয়েন্টে জড়ো হন। প্রথমেই তারা পুলিশের অভিযানের প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা মেডিকেল-মদিনা মার্কেট রোড অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের অভিযান পন্ড হয়ে যায়।

এদিকে রাস্তা অবরোধের সময় এক সিএনজিচালিত অটোরিক্সা চালককে মারধর করা হয়। তখন আরো কয়েকজন অটোরিক্সা চালক এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। তখন সিএনজিচালিত অটোরিক্সা চালকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহামদ সাইফুল ইসলাম বলেন, দুপুরে ওসমানী মেডিকেল সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত রিক্সার বিরুদ্ধে ট্রাফিক বিভাগ অভিযান চালায়। তখন তারা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে। অবরোধের একপর্যায়ে অটোরিক্সা চালকদের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষ হয়। অতিরিক্ত পুলিশ গিয়ে পুরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo