শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে হত্যার হুমকির নিন্দা ও প্রতিবাদ

ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে হত্যার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন গত গত ১৬ মে মঙ্গলবার রাত ৮টায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের মুঠোফোনে ০১৩০৬৪৫০০৩৪ নাম্বার থেকে প্রাণনাশের হুমকি দিয়েছে মোঃ ফয়েজ নামক এক ব্যক্তি। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের প্রাণের সংগঠনের একজন সৎ, দক্ষ সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজকে প্রাণনাশের হুমকির দুঃসাহস কোনভাবেই মেনে নেওয়া যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় শ্রমিক নেতৃবৃন্দ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেন, সহ সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জলিল, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. রোমান হোসেন, প্রচার সম্পাদক মো. গোলাপ খান, লাইন সম্পাদক মো. নুরুল হুদা রুবেল, কার্যকরি সদস্য মো. ইমান আলী, মো. আলমগীর হোসেন।
উল্লেখ্য, এ ব্যাপারে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo