মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর অন্তর্ভুক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ মে রবিবার বিকালে সংগঠনের ২২নং ওয়ার্ড শাখার আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান নগরীর উপশহরস্থ খেলার মাঠের সামনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাামিল আহমদ রাজু।
ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ২২নং ওয়ার্ড শাখার সভাপতি নুর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য মিজানুর রহমান মোল্লা, সদস্য আব্দুর রহমান ভূঁইয়া, শ্রমিক নেতা মানিক মিয়া, প্রকাশ চন্দ্র দাশ, আব্দুস সালাম, মোস্তফা, মুহিবুর রহমান, রবি মিয়া, বকুল মিয়া, ইসলাম উদ্দিন, শামীম আহমদ, আফতাব মিয়া, সালাহ উদ্দিন, রুহেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাামিল আহমদ রাজু বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ের ইনসাফ ভিত্তিক রাষ্ট গঠনে লক্ষ্যে তৃণমূল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আল্লাহর বিধান কায়েম করতে হবে। তিনি বলেন, শ্রমিকদের ভাগ্য উন্নয়নে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি ঈদকে সামনে রেখে সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ একটি মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি এই সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলোকে দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo