বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা সম্পন্ন

শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা সম্পন্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়সিদ্ধি বসিয়াখাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ে পরিচালনা এডহক কমিটির সাথে অভিভাবক ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। শনিবার (২৪ মে) বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

স্কুল পরিচালনা এডহক কমিটির সভাপতি মোঃ এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা এডহক কমিটির সদস্য সচিব বাবু গিবেশ চন্দ্র বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমিলুল হক জায়গীরদার, স্কুল পরিচালনা এডহক কমিটির সদস্য এলোয়ার হোসেন পাকী, স্কুল পরিচালনা এডহক কমিটির সাবেক সভাপতি সাবেক মেম্বার মশাহিদ খান, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য শাহী আলম খান, মতিউর রহমান জায়গীরদার, আরমান জায়গীরদার রুহেল, আসফাক সুজন, বাবুল মিয়া, ইলিয়াস মিয়া, আস্রফ আলী, এলাফ উদ্দিন ভুইয়া, দিলোয়ার হোসেন খান, সহকারী শিক্ষক মো: আজিজুল হক, মো: নয়ন মনি, নির্মল কান্তি দে, নীপা রানী দাস, অভিভাবক ইউসুফ উদ্দিন, ইজাদ মিয়া, তুহিন মিয়া (সাবেক মেম্বার), সফিক মিয়া, আবুল বাসার, আলী আহমদ ভুঁইয়া, দিলাল মিয়া, নজরুল ইসলাম, সোহেল আহমদ, শওকত মিয়া ভুইঁয়া, আবুল কালাম আজাদ, সজ্জাত মিয়া, সফিক মিয়া, রুহেল জায়গীরদার ও আশির মিয়া প্রমুখ।

সভায় শিক্ষার মান উন্নয়নে ছাত্র ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, মোবাইল ফোন ব্যাবহারে কঠোরতা, খন্ডকালীন ইংরেজি শিক্ষক এবং অনুপস্থিত শিক্ষার্থীদের ব্যাপারে মনিটরিং এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্কুলের লেখাপড়ার মান বৃদ্ধিতে নানা প্রদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo