শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সিলেট সীমান্তে বিজিবি’র অভিযান : দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযান : দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিউজ মিরর ডেস্ক
সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। রোববার (২৫ মে) সিলেট ও সুনামগঞ্জের পৃথক সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এসবের পণ্যের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

রোববার দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।

বিজিবি সূত্র জানিয়েছে, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম রোববার (২৫ মে) ভোরে তাদের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি’র টহল টিম অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ বিভিন্ন রকমের কাপড়, ক্রিম, সানগ্লাস, ফেসওয়াস, হেয়ার অয়েল, চকলেট, জিরা, নবরত্ন পাউডার, গরু ও সুপারি এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ ও সুপারি জব্দ করে। এছাড়া এসময় অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশি বারকী নৌকা জব্দ করা হয়।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব পণ্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo