সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ড. ইউনূসের পাশে জাতিসংঘ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ

ড. ইউনূসের পাশে জাতিসংঘ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ

নিউজ মিরর ডেস্ক
সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেসে দেওয়া বক্তব্য এবং বিএনপির সাম্প্রতিক আন্দোলনের মাধ্যমে ইউনূস সরকারের ওপর অযাচিত চাপ তৈরির প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা পদত্যাগের হুমকি দেন। এরপর সৃষ্টি হয় অচলাবস্থার। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলো। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘও।

শনিবার জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ড. ইউনূসের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনের কথা জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক কর্মকর্তা আমার দেশকে নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক সংস্থা ও দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন রয়েছে। তারা বর্তমান অন্তর্র্বতী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছে, আগামী নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা জরুরি। আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। জুলাই গণহত্যার বিচারেও তাদের দৃঢ় সমর্থন রয়েছে।

বাংলাদেশের বর্তমান টালমাটাল পরিস্থিতিতে ড. ইউনূস সরকারের প্রতি জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্বের সমর্থন বিশেষ তাৎপর্যপূর্ণ। পশ্চিমা বিশ্বের এই সমর্থন পুনর্ব্যক্ত করার পর বাংলাদেশের রাজনীতির হিসাব নতুন করে করতে হবে বিশ্লেষকদের।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন অব্যাহত রয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ওই কর্মকর্তা আরো জানান, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের অবস্থান অভিন্ন। তারা চায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত ধরে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo