শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত

সিলেটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত

ক্রীড়া পরিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এক মনোজ্ঞ ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১১টায় সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) মায়া বেগম এর সভাপতিত্বে উক্ত ক্রীড়া আনন্দ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধান্ত শংকর রায়, ডাক্তার মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সাবেক প্রধান শিক্ষিকা সুরাইয়া নাসরিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সদস্য-সচিব, সিলেট জেলা ক্রীড়া সংস্থা মো: নূর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা তাপসী রাণী দেব প্রমুখ।
ক্রীড়া আনন্দ উৎসবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী সকল শিশুদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
বক্তারা অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং অতিথিরা এমন আয়োজনকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আত্মবিশ্বাস ও সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ধরনের আয়োজন শুধুমাত্র বিনোদনেরই নয়, বরং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সামগ্রিক উন্নয়নে একটি শক্তিশালী ভূমিকা রাখতে পারে। তারা আরও বলেন, এই শিশুরাও আমাদের সমাজেরই অংশ। তাদের মেধা, মনন ও ভালোবাসার প্রতি যত্নশীল হওয়া আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo