শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
ডেভিল নার্সদের নিয়ন্ত্রণে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল

ডেভিল নার্সদের নিয়ন্ত্রণে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল

বিশেষ প্রতিবেদক
আওয়ামী লীগের দোসর এবং ডেভিল নার্সদের নিয়ন্ত্রণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। নার্সদের পদন্নোতি, বদলী, রোস্টার বাণিজ্য, এ্যম্বুলেন্স বাণিজ্য, হাসপাতালের অভ্যন্তরে অবৈধ স্ট্যান্ড বাণিজ্য এখনও চলছে ঠিক আওয়ামী সরকারের মতো। শুধু পরিচয়টা বদল হয়েছে। এখন তারা বিএনপি ও জামায়াতের লোক বলে পরিচয় দিয়ে তাদের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তাদের কার্যক্রম অনেকটাই এরকম ‘পুরাতন বোতলে নতুন ঔষধ’ এর মতো।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ডেভিল শামীমা নাসরিন, স্টাফ নার্স ডেভিল ইমরান আহমদ তাফাদার ও ডেভিল অরবিন্দু চন্দ্র দাস। এদের মধ্যে বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ওসমানী মেডিকেলের নার্সিং এ্যসোসিয়েশনের সভাপতি ছিলেন শামীমা নাসরিন ও সাংগঠনিক সম্পাদক ছিলেন অরবিন্দু। সেই সুবাধে তৎকালিন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাধর নেতা সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার সহকারী আওয়ামী লীগ নেতা মবশ্বীরের শেল্টারে স্টাফ নার্স শামীমা নাসরিন ও অরবিন্দু চন্দ্র দাস বনে যান ওসমানী মেডিকেলের ‘সর্বময় কর্তা।’।

নার্সদের পদন্নোতি, বদলী, রোস্টার বাণিজ্য, এ্যম্বুলেন্স বাণিজ্য, হাসপাতালের অভ্যন্তরে অবৈধ স্ট্যান্ড বাণিজ্য থেকে শুরু করে স্টোরের ঔষধ বাণিজ্য কোথায় ছিলেন না তারা? ব্রাদার সাদেক গ্রেফতার ও স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর পুরাতন সিন্ডিকেটের অনেকেই গা-ঢাকা দিলেও এখনো প্রকাশ্যে রয়েছেন ডেভিল অরবিন্দু দাস ও ডেভিল নার্স শামীমা নাসরিন।

আওয়ামী লীগের পতনের পর হাসপাতালের স্টাফ নার্স ডেভিল ইমরান আহমদ তাফাদার হয়েছেন বিএনপি ও সোহেল আহমদ জামায়াতের লোক হিসেবে পরিচয় দেয়া শুরু করেছেন। আর তারাই শামীমা-অরবিন্দুকে পুনর্বাসনের পেছনে নেপথ্যে কাজ করছেন।

হাসপাতাল সূত্রমতে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখনও থামেনি সিনিয়র স্টাফ নার্স ডেভিল শামীমা নাসরিন ও ডেভিল অরবিন্দু চন্দ্র দাসের রাজত্ব। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ওসমানী মেডিকেলে রাজত্ব গড়ে তোলা এই সিন্ডিকেট এখনও বহাল। অরবিন্দু হাসপাতালে চাকুরী জীবনের শুরু থেকে সুবিধাজনক দপ্তরে ডিউটি করে আসছেন। প্রথমে রেকর্ড শাখার দায়িত্ব পালন করে পরে সেখান থেকে আরেক সুবিধার জায়গা স্টোরের দায়িত্ব পালন করেন। সকল দপ্তরে দায়িত্ব পালন করে অনৈতিকভাবে রাতারাতি হয়েছেন আঙুল ফুলে কলাগাছ। বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলছে স্বৈরাচারের দোসর অরবিন্দু চন্দ্র দাসের একক রাজত্ব।

বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ডামি ভোটার সিনিয়র স্টাফ নার্স ডেভিল শামীমা নাসরিন। তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের নাম পরিবর্তন করেন বলেন রত্না। তিনি ছিলেন ডামি ভোটারের লাইনে সবার আগে। তাদের ডামি ভোটের এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ডেভিল শামীমা নাসরিন, ডেভিল ইমরান আহমদ তাফাদার ও ডেভিল অরবিন্দু চন্দ্র দাস। আওয়ামী লীগের এই দোসরদের সোনালী অতিতে আমলনামার ভিডিও, স্থিরচিত্র ও অনেক অভিযোগ রক্ষিত রয়েছে নিউজ মিরর-কর্তৃপক্ষের কাছে। প্রয়োজনে তাও প্রকাশ হবে।

আগামী পর্বে তাদের দুর্নীতি নিয়ে আরো বিস্তারিত…

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo