মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট রেলস্টেশন নির্মাণ প্রকল্পে দুর্নীতি : সত্যতা পেল দুদক

সিলেট রেলস্টেশন নির্মাণ প্রকল্পে দুর্নীতি : সত্যতা পেল দুদক

নিউজ মিরর ডেস্ক
সিলেট রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। অভিযানে টিকিট কালোবাজারি, নতুন প্লাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডারবিহীন রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বুধবার (২৮ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করে দুদক সিলেট কার্যালয়।

স্টেশনে টিকিট কালোবাজারির প্রাথমিক সত্যতা ধরা পড়ে অভিযানের সময়। এর সঙ্গে জড়িত একজনকে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে নকশা ছাড়া নতুন প্লাটফর্ম নির্মাণ, নির্মাণ কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারেরও সত্যতা মিলেছে।

এছাড়াও রেলওয়ে প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের সাড়ে ৩ টন পুরাতন রড বিক্রি করে দেড় লাখ টাকা আত্মসাত অভিযোগেরও প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, ‘এসব ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo