বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
আলোর অন্বেষণের আয়োজনে আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

আলোর অন্বেষণের আয়োজনে আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

নিউজ মিরর ডেস্ক
সিলেট কেজি স্কুল ইউনিটি পরিষদের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ এর আয়োজনে মহানগরীর দশটি কিন্ডারগার্টেন স্কুল নিয়ে চৌকিদেখী স্পোর্টস কিংডম প্লে গ্রাউন্ডে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সিলেট আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতা ২০২৫।

২৮ মে বুধবার দুপুর ১২টায় ঘটিকায় সিলেট কেজি স্কুল ইউনিটি পরিষদ এর আহবায়ক মো: আমির উদ্দিন পাভেল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: আব্দুর রহমান’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েল ফেয়ার চ্যারিটি ট্রাষ্ট ইউকের চেয়ারম্যান মো: জিলু হক তাজ।

উদ্বোধক হিসেবেবক্তব্য রাখেন প্রতিযোগিতার আয়োজক আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা মতিন একাডেমীর প্রিন্সিপাল শামীম আহমদ,আলোর অন্বেষণ সহ সভাপতি তফাজ্জুল হক সুমন,সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো: লোকমান হাফিজ,সিলশাইন স্কুলের সহকারী শিক্ষক রুহুল ইসলাম, সোহেল আহমদ,কবি নজরুল মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক অসীম সরকার।

নক আউট পদ্ধতিতে পরিচালিত আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতা অংশ নিচ্ছে নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজ,আনোয়ারা মতিন একাডেমী, সেভি মডেল স্কুল,ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল, গ্রীনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল, কবি নজরুল মেমোরিয়াল স্কুল,হলিসিটি কলেজিয়েট স্কুল, সিলশাইন একাডেমী,সৈয়দ নাসির উদ্দীন স্কুল এন্ড কলেজ এবং শাহজালাল আইডিয়াল স্কুল।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি স্কুলকে আলোর অন্বেষণ এর পক্ষ থেকে জার্সি উপহার দেওয়া হয়।

আজ উদ্বোধনী ম্যাচে আনোয়ারা মতিন একাডেমী এবং সেভি মডেল স্কুল এর মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেভি মডেল স্কুল জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচে গ্রীনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল মুখোমুখি হয় ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের, খেলায় বিজয়ী হয় গ্রীনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo