মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
কানাইঘাটে জামায়াত নেতা শিহাব খুন : সিলেট জামায়াতের নিন্দা প্রতিবাদ

কানাইঘাটে জামায়াত নেতা শিহাব খুন : সিলেট জামায়াতের নিন্দা প্রতিবাদ

সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী কর্তৃক জামায়াত নেতা হাফিজ শিহাব উদ্দিন খুনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। অনতিবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান তারা।

বুধবার এক প্রতিবাদ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পরও সিলেটের কানাইঘাটে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক জামায়াত নেতা খুনের ঘটনায় আমরা বিস্মিত ও বিক্ষুব্ধ। খুনী শিব্বির গংরা চাঁদাবাজি চুরি ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত। তাদের অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদ করার কারণে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে লুৎফর, জামাল, শহিদ ও শিব্বির গংরা নৃশংস কায়দায় তরুণ জামায়াত নেতা হাফিজ শিহাব উদ্দিনকে হত্যা করেছে। এই ধরণের হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। অবিলম্বে খুনের সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে।

এদিকে জামায়াত নেতা হাফিজ শিহাব উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo