মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৮ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী আক্তার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফুরকান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোহিদ হোসেনকে আহ্বায়ক (দৈনিক একাত্তরের কথা) ও আশরাফুল ইসলাম ইমরান সদস্য সচিব (দৈনিক শুভ প্রতিদিন) করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ আরিফ (জাস্ট সিলেট), যুগ্ম আহবায়ক হোসাইন আহমদ সুজাত (৭১ টেলিভিশন), সদস্য আলমগীর হোসেন (বাংলা টিভি), এম আর টুনু তালুকদার (আনন্দ টিভি), শাহীন আহমদ (মাইটিভি), রেজওয়ান আহমদ (দৈনিক যুগভেরী), সদস্য (সুনামগঞ্জ) আব্দুস সালাম (একুশে টিভি), সদস্য (হবিগঞ্জ) নুর উদ্দিন সুমন (দৈনিক খবরপত্র ও দৈনিক সমকাল), সদস্য (মৌলভীবাজার) মামুনুর রশীদ তরফদার (দৈনিক আলোকিত সকাল)।

কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জানিয়েছেন, এই অন্তর্র্বতীকালীন কমিটি আগামী তিন মাসের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এই চারটি জেলায় পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। এরপর সম্মেলনের মাধ্যমে সিলেট বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং এই কমিটি মাল্টিমিয়িার সাংবাদিকদের মানউন্নয়নে কাজ করবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo