মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিছনাকান্দিতে পুলিশের অভিযান : মাদক ব্যবসায়ী আজমল আলী গ্রেফতার

বিছনাকান্দিতে পুলিশের অভিযান : মাদক ব্যবসায়ী আজমল আলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়ার উত্তরপাড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও মদসহ এক পেশাদার মাদক ব্যবসয়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিছানাকান্দি বিট ইনচার্জ এসআই রকিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কুলুমছড়ার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল, ২ বোতল মদ জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত পেশাদার মাদক ব্যবসয়ী হলেন, আজমল আলী (৫৫)। তিনি ১৩নং বিছানাকান্দির কুলুমছড়া উত্তরপার মৃত জুবেদুর রহমান ছেলে।

জানা গেছে, বিশেষ অভিযান চলাকালে বিছানাকান্দি বিট ইনচার্জ এসআই রকিব এবং তার সঙ্গীয় এএসআই তানভীর, এএসআই হযরত, কনস্টেবল মাহেদুল ১নং রুস্তমপুর ইউনিয়নের পীরেরবাজার এলাকায় টহলরত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কুলুমছড়ার পাড় এলাকায় কতিপয় লোক অবৈধ মাদক ফেন্সিডিল, মদ বিক্রির জন্য অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে আভিযানিক টিমটি দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলের পাশে অবস্থান নিয়ে ঝোপে ওৎ পেতে থাকে। আভিযানিক টিমটি আসামিদের গতিবিধি সুকৌশলে শনাক্ত করে মাদক বিক্রির ঘটনাস্থল ঘেরাও করে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতা সহায়তায় পুলিশ মাদক ব্যবসায়ী আজমল আলী (৫৫) কে অবৈধ মাদক ৫ বোতল ফেন্সিডিল, ২ বোতল মদসহ হাতেনাতে আটক করে। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন থেকে এই এলাকায় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। এছাড়াও সিলেটের ভারত সীমান্তের বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয় করে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিছানাকান্দি বিট ইনচার্জ এসআই রকিব। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo