শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, সহশিক্ষা কার্যক্রম সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। আর প্রাতিষ্ঠানিকভাবে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সেই সুযোগ সৃষ্টি করে দেয়।

বৃহস্পতিবার (২৯ মে) স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিনিয়র প্রভাষক রনজিত তালুকদার এর সভাপতিত্বে ও প্রভাষক আন্নামা চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেছের ভাইস প্রিন্সিপাল (প্রাথমিক শাখা) নাহিদা খান।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ ও সিনিয়র প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে নজরুল ও রবীন্দ্র সংগীত, ভাটিয়ালি, লোকসংগীত, গান, নাচ, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ মো ফয়জুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo