মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
কোম্পানীগঞ্জে বেলার প্রচারাভিযান

কোম্পানীগঞ্জে বেলার প্রচারাভিযান

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)’র আয়োজনে এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। এসময় ওই স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের নিয়ে এ প্রচারণায় মূল উদ্দেশ্য উপস্থাপন করেন বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন।

পরবর্তীতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে দুটি পৃথক ভিডিও চিত্র দেখানো হয় ও ধারণাপত্র দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলোচনা করা হয়। তখন শিক্ষার্থীরা প্লাস্টিকের ক্ষতিকর দিক ও পরিবেশ বিষয়ে নানা প্রশ্ন করেন।

এ সময় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা বলেন, দেশের আগামীর কর্ণধার এই শিক্ষার্থীরা। তাই আমরা চাই তারা যেন পরিবেশ সম্পর্কে জ্ঞান রাখেন। কি করলে পরিবেশ ভাল থাকবে আর কি করলে পরিবেশ ধ্বংস হবে সেটা সম্পর্কে জানেন। এই প্রচারাভিযানের উদ্দেশ্যই হল পরিবেশ রক্ষার চিন্তা সবার মনের মধ্যে গেঁথে দেওয়া। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo