বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
জেলা ক্রীড়া অফিস সিলেটের ‘মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

জেলা ক্রীড়া অফিস সিলেটের ‘মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) ২০২৫ এর সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ মে) সিলেটে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ভ্যেনুতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য- সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গোল্ডেন বয় খ্যাত ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, স্বনামধন্য ফুটবল কোচ জাহান-ই- আলম নূরী রাহেল, সিলেট জেলা সোনালী অতীত ফুটবলের সভাপতি কামরুল হাসান, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান মিটন, ফুটবল কোচ খালেদ আহমদ, ফুটবল কোচ সোহেল আহমদ, ফুটবল কোচ হাবিবুর রহমান রিপন, কোচ সালাউদ্দিন রাজু প্রমুখ। সাফল্যজনকভাবে উক্ত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo