শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
শহীদ জিয়া গ্রন্থমেলা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শহীদ জিয়া গ্রন্থমেলা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন শহীদ জিয়া ছিলেন শিশু কিশোর ছাত্রছাত্রীদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। তিনি জাতীয় সংসদের ক্ষমতা বৃদ্ধি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেয়া দেশে কৃষি বিপ্লব,গণশিক্ষা বিপ্লব ও শিল্প উৎপাদনে বিপ্লব,সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যেস্বেচ্ছাশ্রম ও সরকারী সহায়তার সমন্বয় ঘটিয়ে ১৪০০ খাল খনন ও পুনর্খনন। গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে অতি অল্প সময়ে ৪০ লক্ষ মানুষকে অক্ষরজ্ঞান দান।

তিনি শুক্রবার (৩০মে) বিকেল পাঁচটায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত শহীদ জিয়া গ্রন্থমেলা ২০২৫ এর সমাপনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা সমুহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, শহীদ জিয়ার উল্লেখযোগ্য বেশ কিছু কাজ রয়েছে সে গুলো হলো গ্রামাঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান ও গ্রামোন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) গঠন। যুব উন্নয়ন মন্ত্রাণালয় ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুব ও নারী সমাজকে সম্পৃক্তকরণ।
ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সকল মানুষের স্ব স্ব ধর্ম পালনের সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সৃষ্টি করে প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি সাধন।

তৃণমূল পর্যায়ে গ্রামের জনগণকে স্থানীয় প্রশাসন ব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করণ এবং সর্বনিম্ন পর্যায় থেকে দেশ গড়ার কাজে নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আসনলাভ, তিন সদস্যবিশিষ্ট আল-কুদস কমিটিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি। দক্ষিণ এশীয় অঞ্চলে ‘সার্ক’ প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ ইত্যাদি।

কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ আহমদ সাজু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহাগের পরিচালনায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড.মোজাম্মেল হক,বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু,সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল।

কবি রিপন মিয়ার কুরান তেলাওয়াত এর মাধ্যমে শুরু অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাসাস সিলেট জেলার শাখার সাবেক সহ সভাপতি খায়রুল আলম সুমন,বিএনপি নেতা মো: আয়াজ, বুরহান উদ্দিন,কামাল মিয়া,জাকির হোসেন পুলক,জহির চৌধুরী,কোম্পানিগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সহ সভাপতি মোহাম্মদ আনিছুজ্জামান আনিছ,আলোর অন্বেষণের প্রচার সম্পাদক আল আমিন হোসেন, যুব সংগঠক আলী আহসান হাবীব, অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক লোকমান হাফিজ, ছাত্রদল নেতা জামিউল ইসলাম জামি, ছড়াকার ছাদির হোসেন, প্রকাশক জসিম উদ্দিন, কবি সুয়েজ হোসেন,কবি জালাল জয়, গীতিকার বাহার উদ্দিন বাহার, কবি হামিদা আব্বাসী, কবি ফাতেহা বেগম, ইয়াসিন আহমদ মান্না প্রমুখ।

এগারো দিনব্যাপী বইমেলায় ছিলো বৃক্ষরোপণ, রক্তাদান,ফ্রি চিকিৎসা সেবা,আলোচনা সভা,সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রছাত্রী অঅংশ নেয়।আজ উপস্থিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তোলে দেন।

উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত শহীদ জিয়া গ্রন্থমেলা ২০২৫ ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo