মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নগরীতে শুটকিসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আটক ২

নগরীতে শুটকিসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আটক ২

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীতে শুটকিসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ঘটনার ৩ ঘন্টার মধ্যে ছিনতাই হওয়া শুটকিসহ ট্রাক এবং ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন, কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দড়িকিশোরপুর গ্রামের কাশেম আলীর ছেলে সাইদুল হক (২৭) এবং কিশোরগঞ্জ জেলার মিঠামাইন থানার কাঞ্চনপুর গ্রামের মৃত ইদু মিয়ার ছেলে আরজান মিয়া (২৩)।

পুলিশ জানায়, গত শনিবার সকাল ৯টার দিকে একটি ট্রাকে করে বিভিন্ন জাতের ৮২ বস্তা মাছের শুটকি লামাকাজী থেকে হবিগঞ্জ নিয়ে যাচ্ছিলেন। যার আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষাধিক টাকা। তখন নগরীর জালালাবাদ থানাধীন শেখপাড়া বাইপাস তেমুখী পয়েন্টে পৌঁছালে ৬-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে মোটরসাইকেলে এসে ট্রাকের গতিরোধ করে। ধারালো চাকু ও অস্ত্রের মুখে চালক কাউছার আহমদ (২৬) ও হেলপার রানা (২৭)-কে জিম্মি করে শুটকি বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ কোতোয়ালী থানার টহল পুলিশের সহায়তায় পৌনে ১২টার দিকে কোতোয়ালী মডেল থানার নবাবরোড এলাকা থেকে দুই ছিনতাইকারীকে ট্রাকসহ গ্রেফতার ও ছিনতাইকৃত ১০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo