মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জাফলংয়ে ডেজার দিয়ে বালু উত্তোলন, যুবক নিখোঁজ!

জাফলংয়ে ডেজার দিয়ে বালু উত্তোলন, যুবক নিখোঁজ!

নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে। সোমবার সকালে জাফলংয়ের নয়াবস্তি কাঠারী এলাকার পিয়াইন নদীর মধ্যস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ওই যুবকের নাম পাবেল মিয়া (২২)। সে উপজেলার ১১নং মধ্যে জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের মহরম আলীর ছেলে।

জানা গেছে, সকাল বেলা ঘুম থেকে উঠে ডেজার দিয়ে বালু উত্তোলনের লাইনের নৌকায় টিউটিতে আসছে বলে যানা যায়। ডিউটি করাকালীন সময়ে ডিউটির নৌকা থেকে পড়ে পানিতে তলিয়ে যায় পাবেল। সোমবার সকালে হঠাৎ করে পাবেল নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ হয়।

পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাবেল মিয়াকে উদ্ধার করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে। তবে কিভাবে সে নিখোঁজ হলো তা তদন্ত করা হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo