শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
সাংবাদিক ডালিমের মায়ের ইন্তেকাল

সাংবাদিক ডালিমের মায়ের ইন্তেকাল

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের খবর-এর নিজস্ব প্রতিবেদক মো. রেজাউল হক ডালিমের মমতাময়ী মা সালেহা খাতুন আর নেই। মঙ্গলবার (৩ জুন) সকাল ৬টা ৪০ মিনিটের সময় দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারের আবদিক পুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ যোহর আবদিকপুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

মরহুমার ছেলে রেজাউল হক ডালিম বলেন, তাঁর মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি সিলেট নগরীর পার্কভিউ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, রেজাউল হক ডালিমের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধাররণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোক বার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo