মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ডিবির হাতে বিপুল অবৈধ ভারতীয় পণ্যসহ আটক ৩

ডিবির হাতে বিপুল অবৈধ ভারতীয় পণ্যসহ আটক ৩

নিউজ মিরর ডেস্ক
সিলেট শহরতলী থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাইপণ্যসহ ৩ জনকে আটক করেছে এসএমপি ডিবি পুলিশ। সোমবার (২ জুন) সন্ধ্যায় শাহপরান থানাধীন দাসপাড়া বাজারে চেকপোস্ট বসিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস এবং শ্যাম্পুসহ একটি ট্রাক জব্দ করা হয়। এসময় চোরাচালানে জড়িত চালকসহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর লামা শ্যামপুর গ্রামের লুদাই মিয়ার পুত্র সায়মন আহমদ (২২), পাবনা জেলার আমিনপুর থানার বাগলপুর টাকিপাড়া গ্রামের মোঃ আবু তাহেরের পুত্র জাহাঙ্গীর আলম (২৮) ও কুমিল্লা জেলার মেঘনা থানার বালুচর মুন্সিবাড়ীর মৃত আব্দুল মালেক বেপারীর পুত্র মোঃ গাউছ মিয়া (৪০)।

এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য বোঝাই একটি ট্রাকসহ ৩ জনকে আটক করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ২৮ হাজার ৩৮০ টাকা। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo