শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
রাস্তা সংস্কারের দাবিতে মুরাদপুর এলাকাবাসীর সড়ক অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে মুরাদপুর এলাকাবাসীর সড়ক অবরোধ

সিলেটের শাহপরান বাইপাস এলাকার মুরাদপুর বাজারে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৩ জুন) দুপুর ২টায় থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুরাদপুর বাজার পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। বিক্ষোভ চলাকালে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন দূর-দুরান্তের যাত্রীরা।

আন্দোলনকারীরা জানান, মুরাদপুর বাজার হতে প্রায় কানাইঘাট উপজেলা সদরে যাতায়াতের প্রায় ১০ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। সংস্কার না হওয়ায় চলাচলের জন্য রাস্তাটি ব্যবহার একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, যাতায়াতেও সমস্যায় পড়তে হয়। বিভিন্ন স্থানে দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন রাস্তাটির সংস্কারি বহীন অবস্থায় থাকার ফলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার জনসাধারণের। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেওয়া হয়।

মুরাদপুর বাজারের জমিদার ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও বাজার কমিটির সভাপতি জিল্লু রহমানের সঞ্চালনায় প্রতিবাদে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ, সদস্য ভুট্রো, নায়িম আহমদ, ডা. মেহেরউল্লা, আব্দুর রউফ, ফার্মেসী ব্যবসায়ী ছয়ফুল, আব্দুল করিম, রায়হান, আব্দুলসহ ৩১নং ওয়ার্ডে ও মুরাদপুর এলাকার সর্বস্তরের এলাকাবাসী।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo