মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শ্রমিকদের ক্ষতিপূরণ ফেরতের দাবিতে লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়নের মিছিল- সমাবেশ

শ্রমিকদের ক্ষতিপূরণ ফেরতের দাবিতে লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়নের মিছিল- সমাবেশ

লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ৪ জুন বুধবার সন্ধ্যায় কানাইঘাটের নয়াবাজারে লোভাছড়া পাথর কোয়ারীতে বারকি নৌকা থেকে পিয়াস এন্টারপ্রাইজ কর্তৃক অবৈধভাবে রয়েলিটি আদায় ও নিলামে বিক্রিকৃত পাথর অপসারণে এলাকার স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ সংকুচিত করা এবং মৌসুমী শ্রমিকদের অনিরাপদ কর্মপরিবেশ করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি মুলাগুল নয়াবাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।
লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আখতার হোসেইন এর সভাপতিত্বে ও শ্রম বিষয়ক সহ সম্পাদক জসীম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা জমির উদ্দিন, মাশুক আহমদ, আমিন উদ্দিন, আলিম উদ্দিন, খলিলুর রহমান, ফারুক আহমদ প্রমুখ। এছাড়াও সমাবেশে অশংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে লোভাছড়া লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আখতার হোসেইন বলেন, শ্রমিকদের জীবন জীবিকা ও কর্মসংস্থানের লক্ষ্যে সরকার লোভাছড়া পাথর কোয়ারী খুলে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য স্থানীয় শ্রমিকদের কাজের অগ্রাধিকার না দিয়ে কর্তৃপক্ষ বাহির থেকে শ্রমিক এনে কম বেতনে কাজ করাচ্ছেন, এতে স্থানীয় শ্রমিকরা কষ্টের মধ্যে পরিবার পরিজন নিয়ে দিনাপাত করছেন।
তিনি অনতিবিলম্বে শ্রমিকদের ক্ষতিপূরণ ফেরত ও কর্মস্থানের ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় শ্রমিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কর্মস্থান নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী দিতে বাধ্য হবে।
তিনি আরোও বলেন, বারকি নৌকা থেকে প্রায় ৪০ হাজার ঘনফুট পাথর উঠানো হয়। পাথরগুলো নিয়ে যাওয়ার সময় শ্রমিকদের কর্তৃপক্ষ একটি রশিদ দেওয়ার কথা থাকলেও না দিয়ে শ্রমিকদের হুমকি-ধামকি দেওয়া হয়েছে। অনতিবিলম্বে শ্রমিকদের ৪০ হাজার ঘনফুট পাথরের প্রায় ৮ লক্ষ টাকা রয়েলিটি শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য পিয়াস এন্টারপ্রাইজের প্রতি জোর দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo