রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খাঁন সজিবের ঈদ শুভেচ্ছা

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খাঁন সজিবের ঈদ শুভেচ্ছা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডবাসীসহ দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার পদ প্রার্থী সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খাঁন সজিব।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহার শুভক্ষণে আপনাদের সকলের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ যেন আপনাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন। ঈদ আনন্দে ভরে উঠুক সকল মানুষের মধ্যে। আমাদের ত্যাগ শুধু পশুর নয়, অহংকার ও বিভেদেরও হোক। আসুন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সম্পর্ককে পবিত্র করি। ঈদ মোবারক।

একই সাথে তিনি সবার সুখ ও সুস্বাস্থ্য কামনা করেন।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo