রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের কুরবানীর মাংস বিতরণ

সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের কুরবানীর মাংস বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কোরবানির গোশত বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। রোববার (৮ জুন) অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।

পরিষদের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে, সেক্রেটারী আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্যবৃন্দের মধ্য থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেণ্য রাজনীতিবিদ ও সমাজসেবক মাওলানা ইসলাম উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্ব অধ্যাপক সাইদুর রহমান এবং সুপরিচিত রাজনীতিবিদ ও সমাজসেবী নাজির উদ্দিন।

পরিষদের নেতৃবৃন্দরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কর্মসূচী বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই আয়োজনের মাধ্যমে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদ একটি মানবিক, আন্তরিক ও সহমর্মিতামূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। আয়োজকগণ জানান, ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে আমাদের নানাবিধ কর্মসূচী অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo