বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
লোডশেডিংয়ের প্রতিবাদে কোম্পানীগঞ্জে সড়ক অবরোধ

লোডশেডিংয়ের প্রতিবাদে কোম্পানীগঞ্জে সড়ক অবরোধ

নিউজ মিরর ডেস্ক
লোডশেডিংয়ের প্রতিবাদে ‌সিলেটের কোম্পানীগঞ্জের খাগাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। প্রায় আধা ঘণ্টা সিলেট–কোম্পানীগঞ্জ–ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে যানবাহন আটকে দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইল মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়।

অবরোধের সময় মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়া পর্যটক ও সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে পল্লী বিদ্যুতের আওতাধীন সিলেটের কোম্পানীগঞ্জে লোডশেডিং বেড়েছে। দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এলাকাবাসী অতিষ্ঠ। সোমবার রাতে প্রচণ্ড গরমে কোম্পানীগঞ্জের খাগাইল এলাকার এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। এতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে ও বিদ্যুতের দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।

এদিকে সড়ক অবরোধের কারণে খাগাইল এলাকায় সিলেটের দিক থেকে কোম্পানীগঞ্জগামী এবং কোম্পানীগঞ্জের দিক থেকে সিলেটগামী যানবাহন মহাসড়কের দুই পাশে আটকা পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, ‘পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন ও পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপকের সঙ্গে আলাপ করে বিষয়টি সমাধান করার আশ্বাস দেওয়া হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo