বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
বিএনপি যেকোন দূর্যোগে এদেশের জনগনের পাশে থাকে : ইমদাদ চৌধুরী

বিএনপি যেকোন দূর্যোগে এদেশের জনগনের পাশে থাকে : ইমদাদ চৌধুরী

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি যেকোন দূর্যোগে এদেশের জনগনের পাশে থাকে। আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে কখনই বিদেশে চলে যান নি। দেশেই থেকে তিনি ষড়যন্ত্র মোকাবেলা করার চেষ্টা করেছেন। দেশের সকল দূর্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল নেতাকর্মী কাজ করে যাচ্ছে।

তিনি সোমবার (২০ জানুয়ারি) দক্ষিণ সুরমার চাঁদনীঘাটে অগ্নিকান্ডে পুড়ে যাওয়ার পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রহিম উদ্দিন রাসু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম এ হক, মৎস্য বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মারুফ আহমদ, মহানগর বিএনপির সদস্য সোহেল আহমদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজ আহমদ, সানু আহমেদ, আমজাদ পারভেজ, জালাল উদ্দিন, রেজাউল ইসলাম রেজা, মুক্তার আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ২৬ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সদস্য ইসাক আহমদ, যুবদলের যুগ্ম সম্পাদক আবির আহমদ, শিল্প বিষয়ক সম্পাদক সৈকত আহমদ শুভ, সাংগঠনিক সম্পাদক যুবদল লায়েক আহমদ। আরো উপস্থিত ছিলেন এনাম আহমদ, রাজা আহমদ, সোহেল আহমদ, কামাল আহমদ, শাহিন আহমদ, বদরুল ইসলাম, সাফাত আহমদ, ফাহিম আহমদ, তানভীর আহমদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo